শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মোংলা-খুলনা মহাসড়কের ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ প্রকৌশলী, আহত-৩

মোংলা-খুলনা মহাসড়কের ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ প্রকৌশলী, আহত-৩

ফিরোজ আহম্মেদ, মোংলা প্রতিনিধি: মোংলা-খুলনা মহাসড়কের গুনাই বিজ্র সংলগ্ন ভ্যাকটমারী এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বুয়েটের এক প্রকৌশলী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো তিন প্রকৌশলী।
রামপাল থানা পুলিশের এস আই জয়দেব কুমার মন্ডল ও মো: মিজানুর রহমান শেখ জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মহাসড়কের গুনাই ও বাবুর ব্রিজের মাঝামাঝি এলাকার ভ্যাকটমারী নামকস্থানে খুলনাগামী ১০ চাকা বিশিষ্ট একটি ট্রাকের (ঢাকা মেট্টো ট-১৮-০৩০৭) সাথে মোংলাগামী প্রাইভেট কারের (এক্স-ফিল্ডার) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটে থাকা বুয়েটের ৪ প্রকৌশলীর মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হন। নিহত মো: মোকাররম হোসেন (৩৫) বুয়েটের একজন প্রকৌশলী। দুর্ঘটনায় প্রাণে বেচে যান প্রাইভেটে থাকা বুয়েটের অপর তিন প্রকৌশলী। গুরুতর আহত এ তিনজনকে তাৎক্ষনিক উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে কাটাখালী হাইওয়ে পুলিশের এসআই মো: আফজাল হোসেন নিহত প্রকৌশলী মোকাররমের মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। এ বিষয়ে হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এ দুর্ঘটনার ঘটনায় কেউকে আটক করতে পারেনি পুলিশ। নিহত ও আহত প্রকৌশলীদের বাড়ী ফরিদপুরে বলে জানায় পুলিশ। পুলিশ আরো জানায়, বুয়েটের এ ৪ প্রকৌশলী বৃহস্পতিবার রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের শেলাবুনিয়া এলাকায় নির্মাণাধীন একটি স্কুল কাম সাইক্লোন শেল্টারের কাজ তদারকি ও দেখার উদ্দেশ্যে সেখানে যাওয়ার পথিমধ্যেই এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com