মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
ইসির প্রতি ভোটারদের আস্থা হারিয়ে যাচ্ছে: সুজন

ইসির প্রতি ভোটারদের আস্থা হারিয়ে যাচ্ছে: সুজন

স্টাফ রিপোর্টার: আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি ভঙ্গের বিষয়গুলো আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে শাসনের জন্য নাগরিক (সুজন)। তাদের দাবি, এসব আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ফলে নির্বাচন কমিশনের প্রতি ভোটারদের আস্থা হারিয়ে যাচ্ছে।

বুধবার (২৫জুলাই) জাতীয় প্রেস ক্লাবে সুজনের আয়োজনে ‘অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন সভাপতি হাফিজ উদ্দিন। নির্বাচন কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সরকারের সাথে বোঝাপড়া করা উচিত। যদি সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়া যায়, তবে প্রশ্নবিদ্ধ নির্বাচনের দায় কে নেবে? সেজন্য আগেই নির্বাচন কমিশনারকে নির্বাচন আয়োজনে অপারগতা প্রকাশ করা উচিত।’

নারায়ণগঞ্জ, কুমিল্লা ও রংপুর সিটি নির্বাচনে কমিশনের প্রতি মানুষের আস্থা সৃষ্টি হয়েছিল জানিয়েছে দিলীপ কুমার আরও বলেন, এটা ধরে রাখতে পারেনি নির্বাচন কমিশন। ইসিকে বিবেচনায় রাখতে হবে যে, কয়েক মাসের মধ্যে আমাদের জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের পূর্বেই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচন সম্ভবত সর্বশেষ বড় নির্বাচন। সংগত কারণেই সারা দেশের সচেতন নাগরিকদের দৃষ্টি থাকবে এই নির্বাচনের দিকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com