বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
‘রাজধানীর ৩৫% পরিবহন শ্রমিক মাদকাসক্ত’

‘রাজধানীর ৩৫% পরিবহন শ্রমিক মাদকাসক্ত’

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরীর শতকরা ৩৫% পরিবহন শ্রমিক মাদকাসক্ত। আর এই মাদকাসক্ত পরিবহন শ্রমিকরাই প্রধানত সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। এই তথ্য দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

শনিবার (৪ আগস্ট ২০১৮)  এই তথ্য জানান সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব। এর প্রতিকারে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে এসব মাদকসেবী বাসচালকদের সনাক্ত করতে অনুরোধ করেন তিনি।

পাশাপাশি অনেক মালিক পরিবহন শ্রমিকদের চুক্তিতে বাস চালাতে দেয়াকে দুর্ঘটনার আরেকটি কারণ হিসেবে উল্লেখ করেন। এ চুক্তির কারণে বেশি মুনাফার জন্য বাসগুলো সড়কে রেষারেষিতে লিপ্ত হয়। এতে সড়ক দুর্ঘটনা ঘটে।

পরিবহন মালিক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ছাত্রদের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। নিরাপত্তার অভাবে মালিক-শ্রমিকেরা ঢাকাসহ সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে।’

খন্দকার এনায়েতুল্লাহ বলেন, ‘এটা আমাদের মালিক-শ্রমিকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ধর্মঘট নয়। মালিক-শ্রমিকদের কোনো সংগঠনের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে গাড়ি বন্ধ রাখতে বলা হয়নি। শ্রমিকরা নিরাপদ বোধ করলেই গাড়ি চলবে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com