শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে তোজাম্মেল হক ওরফে তোজাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত তোজাম জেলার পীরগঞ্জ উপজেলার সেনুয়া গ্রামে আতাবুরের ছেলে। পীরগঞ্জ রেল ষ্টেশন মাষ্টার গোলাম রব্বানী জানান, সোমবার দিবাগত রাতে সেনুয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। রাতে এই রুটে ২টি ট্রেন চলাচল করে। এটি পার্বতীপুর গামী শার্টল ট্রেনে নাকি পঞ্চগড়গামী সেভেন আপ ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এলাকার লোকজন বলছে শার্টল ট্রেনেই এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছে। পীরগঞ্জ থানার ওসি বজলুর রশীদ ট্রেনে কাটা পড়ে এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও থেকে অন্তর রায়

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com