সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
দ্বিতীয় বিয়ে করায় গাছের সাথে বেঁধে স্বামীকে পিটুনি

দ্বিতীয় বিয়ে করায় গাছের সাথে বেঁধে স্বামীকে পিটুনি

অনলাইন ডেক্স: স্ত্রীর অজান্তে আরেক বিয়ে করায় ঘর থেকে তুলে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে জামাইকে পিটালো শ্বশুড়বাড়ির লোকেরা। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের এ ঘটনা ঘটে।

প্রথম স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় বিয়ে বিচ্ছেদের কথা চলছিল তাদের। কিন্তু বিচ্ছেদের আগেই সন্দ্বীপ মণ্ডল নামের এ যুবক দ্বিতীয় বিয়ে করে। বিয়ের ছবি ফেসবুকে প্রকাশ করার এতে ক্ষিপ্ত হয় প্রথম স্ত্রী ও তার পরিবার।

প্রত্যক্ষদর্শী সূত্রে পুলিশ জানায়, চার বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন স্ত্রী প্রিয়াংকাকে। কিন্তু বিয়ের এক বছর যেতে না যেতেই তাদের মধ্যে শুরু হয় দাম্পত্য কলহ। এরপর তাদের কোলে শিশু সন্তান আসলেও শেষমেশ সাংসারিক অশান্তিতে এক পর্যায়ে বাবার বাড়ি চলে যায় স্ত্রী প্রিয়াংকা।

দাম্পত্য জীবনে সুখ না আসায় স্বামী-স্ত্রী দুজনেই বিয়ে বিচ্ছেদের জন্য সম্মত হন। কিন্তু আইনিভাবে বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হবার আগেই সন্দ্বীপ আবার বিয়ে করে বসে। সেই বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে ঘটনা জানাজানি হয়।

এতে ক্ষিপ্ত হয়ে তার শ্বশুড়বাড়ির লোকেরা সন্দ্বীপকে বাড়ি থেকে তুলে নিয়ে গাছের সাথে বেঁধে পিটিয়ে জখম করে।

এদিকে সন্দ্বীপের দ্বিতীয় বিয়ের কথা অস্বীকার করেছেন তার মা গৌরী মজুমদার। তবে স্ত্রী প্রিয়াংকার সাথে তার সাংসারিক অশান্তি চলছিল বলে স্বীকার করেন তিনি। স্ত্রীকে মারধরের কারণে তার ছেলের বিরুদ্ধে বরং থানায় মামলা করেছে শ্বশুড়বাড়ির লোকেরা জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com