বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
আমি আর নির্বাচন করছি না: মুহিত

আমি আর নির্বাচন করছি না: মুহিত

ভিশন বাংলা ডেক্স: আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, হ্যাঁ আমি সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। আমার ভাই (সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন চৌধুরী) সিলেটে নির্বাচন করবে। আমি তার সমর্থক হয়ে কাজ করবো।

তিনি আজ ০৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের লভ্যাংশ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

কয়েক দিন আগেও প্রধানমন্ত্রী চাইলে নির্বাচন করবেন বলে জানালেও শেষ পর্যন্ত নির্বাচন করছেন না বলে নিশ্চিত করলেন অর্থমন্ত্রী।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে এম এ মুহিত বলেন, নির্বাচনকালীন সরকারে সম্ভবত আমি থাকছি। কারণ আমি তো আর নির্বাচন করছি না।

মন্ত্রী বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে যারা অভিযোগ করেছেন, তারা অবান্তর ও অবাস্তব অভিযোগ করেছেন। ২০০৮ সালের পর থেকে কোনো নির্বাচন ‘আনফেয়ার’ হয়নি।

অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বাবুল সাহা ২০১৭ সালের মুনাফা থেকে ৬ কোটি ২৪ লাখ টাকা হস্তান্তর করেন।

প্রসঙ্গত, এর আগে নির্বাচন নিয়ে নিয়ে নিজের অবস্থান জানান ৮০ বছরের বেশি বয়স্ক মুহিত। ওই সময় বলেছিলেন, নির্বাচন করার বিষয়ে তাঁর আগ্রহ নেই। তবে প্রধানমন্ত্রী চাইলে এবারও নির্বাচন করবেন। মুহিত সিলেট-১ আসন থেকে নির্বাচন করেন। ওই আসনে এবার নির্বাচন করতে চাইছেন তার ছোট ভাই এম এম মোমেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com