বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
তথ্য সংগ্রহের লক্ষ্যে শুরু হয়েছে থানা শুমারি

তথ্য সংগ্রহের লক্ষ্যে শুরু হয়েছে থানা শুমারি

রিয়াদ হোসেন, তালাঃ দেশের সকল থানার আর্থ-সামাজিক অবস্থার তথ্য সংগ্রহের লক্ষ্যে শুরু হয়েছে থানা শুমারি। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থপনা বিভাগের আওতায় এই শুমারি চলবে রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের সকল জেলায় ২৭শে সেপ্টেম্বর থেকে ১৬ই অক্টোবর ২০১৮ পর্যন্ত।এ ব্যবস্থাপনায় তালা থানার দায়িত্বে রয়েছেন উপজেলা শুমারি সমন্বয়কারী মো:আজিজুর রহমান।তালা উপজেলার ১২ টি ইউনিয়নকে ১৩ টি আঞ্চলিক সীমানায় ভাগ করা হয়।প্রত্যেকটি আঞ্চলিক সীমানায় ১ জন আঞ্চলিক আফিসার,৫ জন সুপারভাইজার এবং ৩০ জন মাঠ কর্মী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন,উপজেলা শুমারি সমন্বয়কারী।খেশরা ইউনিয়নের দায়িত্বে থাকা মো: আমিনুল ইসলামের সাথে কথা বলে জানা যায়,২২শে সেপ্টেম্বর থেকে এসব মাঠকর্মী,সুপারভাইজার ও আঞ্চলিক অফিসারদের নিয়ে প্রশিক্ষণলব্ধ কাজ শুরু করা হয়েছে।এবং তিনি আরো বলেন,জাতীয় এ তথ্য ভান্ডার দেশের উন্নায়ন পরিকল্পনা গ্রহনে সহায়ক হবে যার জন্য  সকলকে আন্তরিকতার সাথে তথ্য দেওয়ার জন্য আহব্বান জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com