সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
মাধবপুরে মাদক দ্রব্য সহ গ্রেফতার-৪

মাধবপুরে মাদক দ্রব্য সহ গ্রেফতার-৪

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল, ভারতীয় মদ ও ইয়াবা সহ ৪ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। ধর্মঘর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ সায়েদুর রহমান সীমান্তবর্তী গ্রাম মালঞ্চপুর থেকে রফিকুল ইসলাম নামে এক যুবককে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করেছে। সে ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত মবিন মিয়ার ছেলে। একই দিন সকালে মাধবপুর থানার এসআই আব্দুস সাত্তার মাধবপুর আদাঐর রাস্তার একতা ব্রিক ফিল্ডের কাছ থেকে ২৪ বোতল ভারতীয় মদ সহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মাধবপুর বাজার ব্যবসায়ী সুদর্শন মোদকের ছেলে সন্তোষ মোদক এবং একই এলাকার রাজা মিয়ার ছেলে দানু মিয়া। এছাড়া গ্রামবাসীর সহযোগিতায় হরষপুর সীমান্ত ফাঁিড়র বিজিবির সদস্যরা ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম সহ রফিক মিয়া নামে এক মাদক সেবীকে গ্রেফতার করেছে। সে উপজেলার গন্ধবপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে। রফিক মিয়াকে বিজিবি সদস্যরা মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হাজির করলে নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদন্ড দেন। মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, মাদক ব্যবসায়ীদের মাদক মামলায় মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com