মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন রাষ্ট্রপতির

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন রাষ্ট্রপতির

ভিশন বাংলা ডেস্ক: রাষ্ট্রপতি আবদুল হামিদ তিন দিনের সফরে তার নিজ শহর কিশোরগঞ্জে রয়েছেন। সেখানে তিনি বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প বিশেষ করে নির্মাণাধীন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন।

মঙ্গলবার রাষ্ট্রপতি কারাগারের সার্বিক নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং নকশা অনুযায়ী প্রতিটি পর্যায়ে কাজের মান নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

সন্ধ্যায় রাষ্ট্রপ্রধান তার ঘনিষ্ট কিছু প্রবীণ ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকে মিলিত হন। রাষ্ট্রপতি তাদের সঙ্গে আবেগঘন মতবিনিময় এবং স্মৃতি রোমন্থন করেন। পাশাপাশি প্রয়াতদের কথাও স্মরণ করেন।

এ সময় গভীর শ্রদ্ধার সঙ্গে প্রয়াতদের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘স্মৃতি কখনো মরে না। অনেক স্মৃতি এখনও আমাকে আলোড়িত করে।’ তিনি প্রয়াতদের আত্মার শান্তি কামনায় দোয়াও করেন।

এর আগে বিকেলে রাষ্ট্রপতি তার সম্মানে কিশোরগঞ্জ জজকোর্ট ল’ইয়ার্স এসোসিয়েশন আয়োজিত এক গণসংবর্ধনায় যোগ দেন। জেলা জজকোর্ট প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com