ঢাকা    বুধবার, ২৪ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন রাষ্ট্রপতির

ভিশন বাংলা ডেস্ক: রাষ্ট্রপতি আবদুল হামিদ তিন দিনের সফরে তার নিজ শহর কিশোরগঞ্জে রয়েছেন। সেখানে তিনি বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প বিশেষ করে নির্মাণাধীন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন। মঙ্গলবার রাষ্ট্রপতি কারাগারের সার্বিক নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং নকশা অনুযায়ী প্রতিটি পর্যায়ে কাজের মান নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সন্ধ্যায় রাষ্ট্রপ্রধান তার ঘনিষ্ট কিছু প্রবীণ ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকে মিলিত হন। রাষ্ট্রপতি তাদের সঙ্গে আবেগঘন মতবিনিময় এবং স্মৃতি রোমন্থন করেন। পাশাপাশি প্রয়াতদের কথাও স্মরণ করেন। এ সময় গভীর শ্রদ্ধার সঙ্গে প্রয়াতদের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘স্মৃতি কখনো মরে না। অনেক স্মৃতি এখনও আমাকে আলোড়িত করে।’ তিনি প্রয়াতদের আত্মার শান্তি কামনায় দোয়াও করেন। এর আগে বিকেলে রাষ্ট্রপতি তার সম্মানে কিশোরগঞ্জ জজকোর্ট ল’ইয়ার্স এসোসিয়েশন আয়োজিত এক গণসংবর্ধনায় যোগ দেন। জেলা জজকোর্ট প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ভিশন বাংলা ২৪

বুধবার, ২৪ জুন ২০২৬

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০১৮

featured Image
ভিশন বাংলা ডেস্ক: রাষ্ট্রপতি আবদুল হামিদ তিন দিনের সফরে তার নিজ শহর কিশোরগঞ্জে রয়েছেন। সেখানে তিনি বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প বিশেষ করে নির্মাণাধীন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন। মঙ্গলবার রাষ্ট্রপতি কারাগারের সার্বিক নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং নকশা অনুযায়ী প্রতিটি পর্যায়ে কাজের মান নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সন্ধ্যায় রাষ্ট্রপ্রধান তার ঘনিষ্ট কিছু প্রবীণ ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকে মিলিত হন। রাষ্ট্রপতি তাদের সঙ্গে আবেগঘন মতবিনিময় এবং স্মৃতি রোমন্থন করেন। পাশাপাশি প্রয়াতদের কথাও স্মরণ করেন। এ সময় গভীর শ্রদ্ধার সঙ্গে প্রয়াতদের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘স্মৃতি কখনো মরে না। অনেক স্মৃতি এখনও আমাকে আলোড়িত করে।’ তিনি প্রয়াতদের আত্মার শান্তি কামনায় দোয়াও করেন। এর আগে বিকেলে রাষ্ট্রপতি তার সম্মানে কিশোরগঞ্জ জজকোর্ট ল’ইয়ার্স এসোসিয়েশন আয়োজিত এক গণসংবর্ধনায় যোগ দেন। জেলা জজকোর্ট প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত