সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভারতে শিশুর নাম ‌‘তিতলি’ রাখার ধুম পড়েছে!

ভারতে শিশুর নাম ‌‘তিতলি’ রাখার ধুম পড়েছে!

ভিশন বাংলা ডেক্সঃ গত বৃহস্পতিবার ভারতে ঘূর্ণিঝড় তিতলি আঘাত হানে। এই ঝড়ের আঘাতে ওড়িশা প্রদেশের গঞ্জাম, জগতসিংপুর এবং নয়াগড় জেলার কয়েকশ’ পরিবার এখনও ত্রাণ শিবিরে রয়েছে। আর এ সময়ে যেসব কন্যাসন্তানরা জন্মেছে বা জন্ম নিচ্ছে তাদের নাম তিতলি রাখার ধুম পড়ে গেছে।

গত বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় তিতলি। সেদিনই ছত্রপুর হাসপাতালে সকাল ৬টা ৫ মিনিট এবং ৬টা ১২ মিনিটে গৃহবধূ আল্লেম্মার যমজ কন্যা হয়। বড় মেয়ের জন্মের সময়ই তিতলি আছড়ে পড়েছিল। তাই এখন দুই মেয়ের নামই তিতলি রাখতে চান তিনি।

এদিকে, ছত্রপুর হাসপাতালে ওই দিনই সকাল সাতটা নাগাদ মেয়ের জন্ম দেন বিমলা দাস। তিনিও তার মেয়ের নাম রাখতে চান তিতলি।

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে আস্কা অঞ্চলের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ৯টি শিশু জন্মায়।

স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জানান, ওই শিশুরা সবাই মেয়ে। বাবামায়েরা তাদের সবার নাম রেখেছেন তিতলি।

শুক্রবার সন্ধ্যায় হিঞ্জলি এলাকার স্বাস্থ্যকেন্দ্রে  চারটি শিশু জন্মেছে। এরমধ্যে একটি কন্যাসন্তান। তার নামও রাখা হয়েছে তিতলি।

সূত্র: এনডিটিভি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com