শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
প্রধানমন্ত্রী প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকির মধ্যে থাকেন: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকির মধ্যে থাকেন: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীকে ১৭ বার হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকির মধ্যে থাকেন।

আজ শুক্রবার দুপুরে নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অষ্টজঙ্গল গ্রামের শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 তিনি বলেন, গতকালকেও তিনি (প্রধানমন্ত্রী) আমাকে বলেছেন-শোনো তুমি তো জান না, আমার চারদিকে খালি বুলেট ঘোরে।’

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলার মানুষের সুখ এবং দুখে তাদের পাশে থাকেন। তাই তিনি অাবার ক্ষমতায় এলে মানুষের দুর্ভোগ থাকবে না।

প্রধান বিচারপতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি সাহেবরা আর তার সাথে যে ষড়যন্ত্রকারীরা রয়েছে তারা মনে করেছিল এই প্রধান বিচারপতির সাথে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে তার প্রধানমন্ত্রীর পদ থেকে বিতারিত করবে। যখন তা হলো না তখন বলছে হায় হায় হায় সবই তো যায়।’ এসময় তিনি উপস্থিত জনতাকে অগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার অাহ্বান জানান।

স্থানীয় বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনিরুল হক মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আল-মামুন ভূঁইয়া প্রমুখ। সভায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে মন্ত্রী শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com