ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

কুড়িগ্রামের ৩০ কিলোমিটারের মধ্যে ছিল ভূমিকম্পের কেন্দ্র

আজ শনিবার সকাল ৭টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল আসামের গৌরীপুরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬। গৌরীপুর কুড়িগ্রাম সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যে, কুড়িগ্রাম জেলা সদর থেকে স্থানটির দূরত্ব ৭৭ কিলোমিটার। কলকাতার দৈনিক পত্রিকার প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল সোয়া ৭টার দিকে আসামের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়। আসামসহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ৫ সেকেন্ড স্থায়ী কম্পন অনুভূত হয়। তবে ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া বাংলাদেশের রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারীসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
 ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার মো. জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলসংলগ্ন ভারতীয় কিছু এলাকাতেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, লালমনিরহাটে ভূমিকম্প হয়েছে।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামের ৩০ কিলোমিটারের মধ্যে ছিল ভূমিকম্পের কেন্দ্র

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০১৮

featured Image
আজ শনিবার সকাল ৭টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল আসামের গৌরীপুরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬। গৌরীপুর কুড়িগ্রাম সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যে, কুড়িগ্রাম জেলা সদর থেকে স্থানটির দূরত্ব ৭৭ কিলোমিটার। কলকাতার দৈনিক পত্রিকার প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল সোয়া ৭টার দিকে আসামের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়। আসামসহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ৫ সেকেন্ড স্থায়ী কম্পন অনুভূত হয়। তবে ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া বাংলাদেশের রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারীসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
 ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার মো. জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলসংলগ্ন ভারতীয় কিছু এলাকাতেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, লালমনিরহাটে ভূমিকম্প হয়েছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত