মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
আ.লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন আজ

আ.লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন আজ

ভিশন বাংলা ডেস্কঃ শেষ দিনের মত সোমবার (১২ নভেম্বর) আ. লীগের প্রার্থী হতে আগ্রহীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি। এদিন সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফরম কেনা ও জমা দেয়ার শেষ সময়। তবে পূর্বঘোষিত সময় অনুযায়ী মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শেষ করবে সংগঠনটি।এদিকে প্রথম থেকে আরম্ভ করে তৃতীয় দিন পর্যন্ত মোট তিন দিনে আওয়ামী লীগের ৪ হাজার ৩৫টি ফরম বিক্রি করেছে ক্ষমতাশীন দল।

রবিবার (১১ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বরাবরের মতন ফরম বিক্রি করা হয়। দিন শেষে করা হিসেবে ৮৩৫টি ফরম বিক্রি হয়। এর আগের দুইদিনে ৩ হাজার ২শ’ ফরম বিক্রি হয়। সর্বমোট ৪ হাজার ৩৫টি ফরম বিক্রি হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর শুক্রবার সকাল থেকে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। দলীয় মনোনয়ন ফরম কেনার জন্য শুক্রবার থেকেই বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের শত শত সমর্থক বর্ণিল শোভাযাত্রা নিয়ে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে।এবার আ.লীগের মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। দলের নির্বাচন পরিচালনা কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি করতে আটটি বিভাগের জন্য আটটি বুথ খোলা হয়েছে। ধানমন্ডিতে দলটির বর্ধিত কার্যালয়ের দোতলা ও তিনতলা থেকে মনোনয়ন ফরম কিনছেন মনোনয়ন প্রত্যাশী ব্যক্তিরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com