বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর! ধর্ষণের শিকার শিশু আইসিইউতে : আটক মাদ্রাসা সুপার
ভাসানীর আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে : ড. কামাল

ভাসানীর আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে : ড. কামাল

ভিশন বাংলা ডেস্কঃ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।মওলানা ভাসানীর ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তাঁর সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ড. কামাল বলেন, মজলুম জননেতা যে শিক্ষা-প্রেরণা দিয়ে গেছেন তা এগিয়ে চলার পথকে আরও মসৃন করবে। সন্তোষ থেকে প্রেরণার আলো সারা দেশে ছড়িয়ে পড়বে।ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে ৭টার দিকে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন। এর পর থেকে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com