মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
বিএনপি দেশে গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে : ওবায়দুল কাদের

বিএনপি দেশে গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে : ওবায়দুল কাদের

ভিশন বাংলা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র পাহারার নামে বিএনপি দেশে গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে।আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে এসথেটিক ডারমাটোলজিস্টদের আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতারা বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক মন্তব্য করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। তারা বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ৩শ’ থেকে ৪শ’ নেতাকর্মী অবস্থান করবে। আমরাও যদি একইভাবে আমাদের নেতা-কর্মী কেন্দ্রে অবস্থান নিতে বলি, তা হলে কি গৃহযুদ্ধ হবে?তিনি বলেন, আজকে দেশের জনগণ একটা শান্তিপূর্ণ নির্বাচন চায়। তারা অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায়। বিএনপি নেতারা আক্রমণাতœক ভাষা ব্যবহার করে নির্বাচনের সুন্দর পরিবেশটাকে নষ্ট করছেন। কেন তারা এমন করছেন?নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচারণ করছে কিনা সেটা ইসিকে জিজ্ঞেস করুন। তবে আমার দৃষ্টিতে পক্ষপাতদুষ্ট আচরণ আমি পাচ্ছি না। বরং আমরা কিছু অভিযোগ করেছি সে বিষয়ে তারা বলছে আরপিও কাভার করে না আমরা সেখানে আপত্তি করি নাই। কারণ আমাদের অনেক কিছুই ধৈর্য ধরতে হবে। আমাদের আচারণে টলারেন্সের পরিচয় দেব, ধর্যের পরিচয় দেব। ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টে ড. কামাল হোসেনের কানাকরিও দাম নেই। সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে লন্ডন থেকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com