বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা

শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা

ভিশন বাংলা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বুধবার। তাই সকাল ১০টা থেকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টা পর্যন্ত মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ঢাকা-১২ আসন থেকে বিএনপি প্রার্থী আনোয়ারুজ্জামান, ঢাকা-৯ আসন থেকে ন্যাশনাল কংগ্রস বাংলাদেশের মাহফুজা আক্তার বীনা, ঢাকা-১০ আসন থেকে এনপিপি’র কে এম শামসুল হক, ঢাকা-৪ আসনকে এলডিপি’র কবির হোসেন, ঢাকা-৮ আসন থেকে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের কাজী মো. ছাবের আহমেদ মনোননয়নপত্র জমা দেন।

সূত্র আরো জানায়, ইতিমধ্যে ঢাকা-৪ থেকে ৩ জন, ঢাকা-৫ থেকে ২ জন, ঢাকা-৬ থেকে ৪ জন, ঢাকা-৭ থেকে ২ জন, ঢাকা-৮ থেকে ৬ জন, ঢাকা-৯ থেকে ২ জন, ঢাকা-১০ থেকে ১ জন, ঢাকা-১১ থেকে ১ জন, ঢাকা-১২ থেকে ২ জন, ঢাকা-১৩ থেকে ২ জন, ঢাকা-১৪ থেকে ১ জন, ঢাকা-১৫ থেকে ৩ জন, ঢাকা-১৬ থেকে ২ জন, ঢাকা-১৭ থেকে ৫ জন ও ঢাকা-১৮ আসন থেকে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে বিএনপির একটি সূত্রে জানা গেছে, আজ বুধবারও দলটির মনোনীত প্রার্থীরা ঢাকা থেকে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করছেন। তারা শেষ দিনেই নিজ নিজ আসনের নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেবেন।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। পরে ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্টসহ কয়েকটি রাজনৈতিক জোট ও দলের দাবির মুখে ১২ নভেম্বর নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ আগামী ৩০ ডিসেম্বর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com