বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
ভিকারুননিসা ছাত্রী আত্মহত্যা প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

ভিকারুননিসা ছাত্রী আত্মহত্যা প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

ভিশন বাংলা ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, স্কুলে শিক্ষকের কথায় অপমানিত হয়ে ছাত্রীর আত্মহত্যা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি আরো বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

ওই ঘটনার পর আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মন্ত্রীর গাড়ি অবরোধ করে ‘উই ওয়ান্ট জাস্টিস’ শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীদের শ্লোগানের মুখে শিক্ষামন্ত্রী গাড়ি থেকে বের হয়ে আসেন। এ সময় তিনি ২০ মিনিট ধরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিচারের আশ্বাস দেন।

আশ্বাস দিতে গিয়ে শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রী বলেন, ‘একজন শিক্ষার্থী কতটা অপমানিত হলে, কতটা কষ্ট পেলে আত্মহত্যার মতো পথ বেছে নেয়? যে ঘটনাগুলো আমরা শুনছি, এর পেছনের কথা শুনছি; ঘটনার পেছনে বা ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, যদি প্রমাণ পাওয়া যায়, তবে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com