শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
মাধবপুরে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রনে কাজ করছে ৮টি ইউনিট

মাধবপুরে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রনে কাজ করছে ৮টি ইউনিট

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি‍ঃ হবিগঞ্জের মাধবপুরে সায়হাম টেক্সটাইল মিলের তুলার গো-ডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ১৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১টার দিকে মাধবপুর উপজেলার নয়াপাড়ায় অবস্থিত সায়হাম গ্র“পের একটি তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে হবিগঞ্জ, মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে চেষ্টা চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ২টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসেনি। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। কি কারণে আগুন লেগেছে তা এখনো নিরূপন করা যায়নি। আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রনে আনলেও এখন পর্যন্ত সম্পূর্ন নিয়ন্ত্রণ করা যায়নি। সায়হামের জেনারেল ম্যানেজার প্রকৌশলী রেজাউল হক জানান, আগুনে কোটি কোটি টাকার তুলা সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়েছে। তবে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা এখন সম্ভব নয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, স্পিনিং মিলের সুতা উৎপাদনের জন্য গোডাউনটিতে প্রায় ১৬ হাজার বেরেলে তুলা মজুদ ছিল। গোডাউনটিতে বিদ্যুৎ সরবরাহ নেই। কিভাবে গোডাউনে গভীর রাতে আগুন লাগলো তা এখনো স্পষ্ট হয়নি। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক মো. মনিরুজামান জানান, আগুন লাগার কারণ ও ক্ষতি নির্ণয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এ কমিটি অগ্নিকান্ডের কারণ ও ক্ষতির পরিমাণ নির্ণয় করবে। খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com