বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
নির্বাচনী প্রচারে গোপালগঞ্জের পথে প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রচারে গোপালগঞ্জের পথে প্রধানমন্ত্রী

ভিশন বাংলা নিউজঃ আজ আওয়ামী লীগের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালেই নির্বাচনী প্রচারে গণভবন থেকে গোপালগঞ্জের উদ্দেশে সড়ক পথে রওয়ানা হয়েছেন তিনি।

আজ গোপালঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি। ফেরার পথে আগামীকাল বৃহস্পতিবার সাতটি স্থানে পথসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী গণভবন থেকে বের হন। দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর বিকালে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় পৃথক দুটি জনসভায় অংশ নেবেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার ফের সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। সে সময় ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com