শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিমানে মার্কিন নারীকে যৌন হয়রানি, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

বিমানে মার্কিন নারীকে যৌন হয়রানি, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ডেট্রয়েট: যুক্তরাষ্টে বিমানে এক মার্কিন নারীকে যৌন হয়রানির অভিযোগে প্রভু রামামূর্তি নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিমানের ওই নারী যাত্রীর অভিযোগের ভিত্তিতে আটক করা হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পুলিশ। খবর বিবিসি ও ওয়াশিংটন পোস্টের।

যৌন হয়রানির শিকার নারী অভিযোগপত্রে বলেন, ভারতীয় ওই ব্যক্তি বিমানের আসনে তার স্ত্রী ও তার মাঝখানে বসেছিলেন। বিমানটি চলন্ত অবস্থায় তিনি ঘুমিয়ে পড়েন। জেগে উঠে দেখতে পান, তার শার্ট ও ট্রাউজারের বোতাম খোলা এবং অভিযুক্ত ব্যক্তির হাত তার ট্রাউজারের অভ্যন্তরে।

এদিকে, অভিযুক্ত ব্যক্তি প্রভু রামামূর্তি ওই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পুলিশকে জানান, তিনি সেসময় ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন।

প্রসঙ্গত, প্রভু রামামূর্তি টেম্পোরারি ভিসায় যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। মার্কিন বিমানসংস্থার স্পিরিট এয়ারলাইনস-এ তিনি গত বুধবার রাতে লাস ভেগাস থেকে যাত্রা করে পরেরদিন সকালে ডেট্রয়েট পৌঁছান। আদালত তার জামিন আবেদন বাতিল করে কারাবাসের নির্দেশ দেয়।

আদালত জানায়, আসামির পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় জামিন আবেদন না-মঞ্জুর করা হয়েছে। ওয়াশিংটন পোষ্টকে এ তথ্য জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com