সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কোমর ব্যথায় যা করবেন

কোমর ব্যথায় যা করবেন

নিউজ ডেস্কঃ মানুষের শারীরিক অনেক সমস্যার মধ্যে একটি হচ্ছে কোমরের ব্যথা বা ব্যাক পেইন। অনেকেই এ সমস্যায় ভোগে থাকেন। প্রতি ১০ জনে আটজন কম বেশি কোমরের ব্যথায় ভোগেন। চেষ্টাও করেন তা থেকে উপশম হওয়ার। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোগের উপসর্গও বাড়তে থাকে। জেনে নিন কোমর ব্যথার কিছু প্রতিকার সম্পর্কে। >> সব সময় শক্ত সমান বিছানায় ঘুমাতে হবে। ফোমের বিছানায় ঘুমানো যাবে না।
>> ঝুঁকে বা মেরুদণ্ড বাঁকা করে কোনো কাজ করবেন না।
>> সিঁড়ি ব্যবহারের সময় হাতল ধরে মেরুদণ্ড সোজা রেখে ধীরে ধীরে উঠা ও নামা করতে হবে।
>> মোটা ব্যক্তির শরীরের ওজন কমাতে হবে এবং সবসময় ওজন নিয়ন্ত্রণ করতে হবে।
>> পিঁড়িতে বসে কোনো কাজ যেমন­ মাছ কাটা, শাকসবজি কাটা ইত্যাদি করবেন না।

>> একই সঙ্গে বেশিক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকবেন না।
>> সোজা হয়ে বসে পানি তোলা, বসে গোসল করার সময় সোজা হয়ে বসা।
>> ঘুম থেকে ওঠার সময় যেকোনো একদিকে কাত হয়ে উঠবেন।
>> ঘুমানোর সময় সোজা হয়ে ঘুমাতে হবে। বেশি নড়া-চড়া করা যাবে না।
>> নিয়মিত শারীরিক অর্থাৎ কায়িক পরিশ্রম করতে হবে।
>> ব্যথাকে অবহেলা করবেন না। অবশ্যই চিকিৎসক অথবা ফিজিওথেরাপিস্টের কাছে যান।
>> চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি চিকিৎসকরোগীকে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আলট্রাসাউন্ড থেরাপি, লাম্বার ট্রাকশন ও বিভিন্ন ব্যায়াম দিয়ে থাকেন।
>> কোথাও বেশি হেলান দিয়ে বসা বা শোয়া যাবে না। ইহা মারাত্মক ক্ষতি করে।
>>সময়মতো ঘুমিয়ে পড়বেন। ডানকাত হয়ে ঘুমাবেন। বামকাত ও উপুড় হয়ে কখনই ঘুমাবেন না।
>> ওজন কমাতে হবে আপনার উচ্চতা ও বয়স অনুসারে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com