শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
মোংলায় জামায়াত নেতা আটক

মোংলায় জামায়াত নেতা আটক

মোংলা প্রতিনিধি: মোংলায় জামায়াতের এক নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে পৌর শহরের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। আটক নেতা জহির উদ্দিন বাবর মিঠাখালী ইউনিয়ন জামায়াতের ইসলামীর সাধারণ সম্পাদক। তবে পুলিশ জামায়াত নেতাকে আটকের বিষয়ে তাৎক্ষনিক কিছু না বললে রাতে জানাবেন বলে জানিয়েছেন। এদিকে জামায়াতের পক্ষ জানানো হয়েছে ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদের ধানের শীষ প্রতীকের পোষ্টার লাগানোর সময় বাবরকে শহরের একটি চায়ের দোকান থেকে আটক করে পুলিশ। বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা মাওলানা ওয়াদুদ বলেন, আমাদের নেতা-কর্মীদের আটক করে পুলিশ ভীতি সৃষ্টি করছে। এতে তাদের নির্বাচনী মাঠের পরিবেশ নষ্ট হচ্ছে বলেও দাবী করেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com