শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
আগৈলঝাড়ায় বিজয় দিবস পালন

আগৈলঝাড়ায় বিজয় দিবস পালন

 

মৃদুল দাস, আগৈলঝাড়া প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে জঙ্গি মুক্ত অ-সাম্প্রদায়িক দেশ গড়ার সংকল্প নিয়ে দেশ ও জাতির অগ্রগতি কামনার মধ্য দিয়ে র‌্যালী, আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়্মাীলীগ যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করেছে। গতকাল রোববার সকালে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠের স্বাধীনতা বিজয় মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার (প্রচার) আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, জেলা পরিষদ সদস্য এ্যাড.রনজিত সমদ্দার, পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, আগৈলঝাড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক তপন বসু ও এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com