বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
ভুলের ব্যাপারে সতর্ক থাকতে হবে : ম্যাজিস্ট্রেটদের সিইসি

ভুলের ব্যাপারে সতর্ক থাকতে হবে : ম্যাজিস্ট্রেটদের সিইসি

নিউজ ডেস্কঃ ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভুলে নির্বাচন যাতে ব্যহত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভুল করলে সব নির্বাচন ব্যবস্থা ভুল হবে না। এতে সামান্য ক্ষতিগ্রস্ত হবে। যা সংশোধন করা যাবে। কিন্তু আপনার সামান্য ভুলের কারণে নির্বাচনের দিন অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

আজ বুধবার রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) নির্বাচন প্রশিক্ষণ ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনে টেকনিক্যাল পারসনের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সারাদেশের ফলাফল সফটওয়্যারের মাধ্যমে আসে। এখানে সামান্য সংখ্যার ভুলে ভোটের ফল পাল্টে যেতে পারে। তাই ফল গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

উদাহরণ দিয়ে নুরুল হুদা বলেন, রান্নায় যেমন খাবারে লবণ না দিলে স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনি সামান্য সংখ্যার ভুলে ফল ওলটপালট হয়ে যায়। আপনাদের দক্ষতা, মেধা আগ্রহ দিয়ে নির্বাচন সুষ্ঠু করতে হবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুক, পরিচালক ফরহাদ হোসেন, বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com