শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
বাড়ছে শীত, রাতের তাপমাত্রা কমবে ৪ ডিগ্রি

বাড়ছে শীত, রাতের তাপমাত্রা কমবে ৪ ডিগ্রি

মোঃ নাজমুল ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘ফেথাই’ দুর্বল হওয়ার পর বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। ফলে দিনের তাপামাত্রা বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে তাল
মিলিয়ে কমেছে। রাতের কমবে অন্তত আরও চার ডিগ্রি। আবহাওয়া অধিদফতর জানায়, আগামী তিনদিন বৃষ্টিপাত থাকবে। এসময় রাতের তাপমাত্রা কমবে ক্রমান্বয়ে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, রাতের তাপামাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। আর বৃষ্টিপাত কমার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা কমে আগের মতো হয়ে যাবে। লঘুচাপের কারণে সাগর উত্তাল। তাই বঙ্গোপসাগরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকার অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। এসময় ঢাকা উত্তর-উত্তর পূর্ব দিকে থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে। মঙ্গলবার সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় সারাদেশে সবচেয়ে কম তাপমাত্রা ছিল নিকলীতে। সেখানে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল শ্রীমঙ্গলে। এখানে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে লঘুচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে সাগর উত্তাল। সাগরে লঘুচাপের কারণে বৃষ্টিপাত বাড়ায় বেড়েছে দুর্ভোগ। বৃষ্টিপাতের সঙ্গে বাতাস থাকায় সারাদেশেই শীতের অনুভূতি বেড়েছে। বেড়েছে কর্মজীবী মানুষের ভোগান্তিও।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com