বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে মামলা

বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে মামলা

ভিশন বাংলা নিউজঃ ডিজিটাল নিরাপত্তা আইনে পটুয়াখালী-৩ আসনের বিএনপি প্রার্থী বহুল আলোচিত-সমালোচিত গোলাম মাওলা রনির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ মামলায় রনিসহ আরো ৬ জনের নাম রয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দিনগত রাতে গলাচিপা থানায় মামলাটি দায়ের করেন আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও গলাচিপা মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মেহেদী মাসুদ। মামলা নম্বর-১৪।

এ বিষয়ে গোলাম মাওলা রনি বলেন, ‘কি জন্য মামলা হইছে আমি জানি না। এখনও পর্যন্ত মামলার বিষয়ে পুরোপুরি অবগত নই। তবে লোকমুখে শুনেছি। আমার বিরুদ্ধে মামলা হওয়ার কথাও না।যদি মামলা হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবো।’গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, মামলায় গোলাম মাওলা রনিসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com