বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
বিচার বিভাগের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে : মির্জা ফখরুল

বিচার বিভাগের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে : মির্জা ফখরুল

ডেস্ক নিউজঃ উচ্চ আদালত থেকে প্রার্থিতা বাতিল প্রশ্নে বিচার বিভাগের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

সম্প্রতি বিএনপির বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বাতিলের রায় দিয়েছে উচ্চ আদালত। এছাড়া বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল করে বিকল্প প্রার্থীর মনোনয়ন গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গেই ক্ষোভ প্রকাশ করেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগ প্রার্থিতা বাতিল করছেন, এটিকে কীভাবে বলব? আমার দলে কে প্রার্থী হবে, সেটি আদালত কীভাবে ঠিক করে দেন প্রশ্ন ফখরুলের।

তিনি বলেন, তফসিল ঘোষণার পর আদালত কোনোভাবেই প্রার্থিতা স্থগিত করতে পারেন না। আদালতের এ আচরণ নিরপেক্ষ নয়। এতে প্রমাণ হয় নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলে যে দাবি তুলছে তা সঠিক নয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com