ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

রাশিয়ার বাজারে পোশাকের সুবিধা চান বাণিজ্যমন্ত্রী

তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দিতে রাশিয়ার প্রতি আহ্বান করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ রোববার সচিবালয়ে ঢাকায় সফররত রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ও দেশটির কৃষি প্রতিমন্ত্রী লেভিন সার্গেই ইভোভিসের কাছে এ দাবি উত্থাপন করেন। মন্ত্রী বলেন, বাংলাদেশকে তৈরি পোশাক রফতানিতে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা প্রদান করলে রাশিয়ায় বাংলাদেশের রফতানি অনেক বৃদ্ধি পাবে। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০২৫ সালের ওয়ার্ল্ড এক্সপোর আয়োজক হতে চায়। এ জন্য বাংলাদেশের সমর্থন তাদের দরকার হবে। তিনি বলেন, রাশিয়ায় এখন ৭১টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। বাংলাদেশের তৈরি পোশাকের ভালোই চাহিদা আছে রাশিয়ায়। কিন্তু সেখানে এ পণ্যটির শুল্কমুক্ত প্রবেশাধিকার নেই।
তোফায়েল আহমেদ বলেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য জটিলতা দূর করতে বাংলাদেশ কিছুদিন আগে ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের সদস্য হতে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে। কিছুদিনের মধ্যেই বাংলাদেশ এ কমিশনের সদস্য পদ লাভ করবে। তখন রাশিয়ার সঙ্গে বাণিজ্য করতে কোনও জটিলতা থাকবে না।
এসময় অন্যদের মধ্যে বাণিজ্য সচিব শুভাশীষ বসু, অতিরিক্ত সচিব মুন্সী সফিউল হক, ডব্লিউটিও সেলের ডিজি মুনীর চৌধুরী এবং অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

ভিশন বাংলা ২৪

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাশিয়ার বাজারে পোশাকের সুবিধা চান বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০১৮

featured Image
তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দিতে রাশিয়ার প্রতি আহ্বান করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ রোববার সচিবালয়ে ঢাকায় সফররত রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ও দেশটির কৃষি প্রতিমন্ত্রী লেভিন সার্গেই ইভোভিসের কাছে এ দাবি উত্থাপন করেন। মন্ত্রী বলেন, বাংলাদেশকে তৈরি পোশাক রফতানিতে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা প্রদান করলে রাশিয়ায় বাংলাদেশের রফতানি অনেক বৃদ্ধি পাবে। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০২৫ সালের ওয়ার্ল্ড এক্সপোর আয়োজক হতে চায়। এ জন্য বাংলাদেশের সমর্থন তাদের দরকার হবে। তিনি বলেন, রাশিয়ায় এখন ৭১টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। বাংলাদেশের তৈরি পোশাকের ভালোই চাহিদা আছে রাশিয়ায়। কিন্তু সেখানে এ পণ্যটির শুল্কমুক্ত প্রবেশাধিকার নেই।
তোফায়েল আহমেদ বলেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য জটিলতা দূর করতে বাংলাদেশ কিছুদিন আগে ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের সদস্য হতে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে। কিছুদিনের মধ্যেই বাংলাদেশ এ কমিশনের সদস্য পদ লাভ করবে। তখন রাশিয়ার সঙ্গে বাণিজ্য করতে কোনও জটিলতা থাকবে না।
এসময় অন্যদের মধ্যে বাণিজ্য সচিব শুভাশীষ বসু, অতিরিক্ত সচিব মুন্সী সফিউল হক, ডব্লিউটিও সেলের ডিজি মুনীর চৌধুরী এবং অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত