শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
সংখ্যালঘুর বাড়িতে আগুন; র‍্যাব-১৩’র অধিনায়কের ঘটনাস্থল পরিদর্শন

সংখ্যালঘুর বাড়িতে আগুন; র‍্যাব-১৩’র অধিনায়কের ঘটনাস্থল পরিদর্শন

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গত ২০ ডিসেম্বর দিবাগত রাতে ঠাকুরগাঁও জগন্নাথপুর ইউনিয়নের সাহাপাড়ায় কৃষ্ণ ঘোষের বসত ভিটায় আগুন দেয় দুর্বৃত্তরা।এই ঘটনায় কৃষ্ণ ঘোষের ৭টি ছাগল, বসত বাড়ি আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় পাঁচ লক্ষাধিক টাকার। এই ঘটনার প্রেক্ষিতে বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে এই এলাকা পরিদর্শনে আসেন র‍্যাব-১৩’র অধিনায়ক, এডিশনাল ডিআইজি মো‍ঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম।
তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, যত দ্রুত সম্ভব উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। সাথে সাথে নীরিহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকেও লক্ষ রাখা হচ্ছে।পাশাপাশি র‍্যাব থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের বসতবাড়ি এমনকি লেপ-তোষকসহ হাড়ি-পাতিল যেভাবে ছিল ঠিক সেভাবেই করে দেওয়া হচ্ছে।এসময় তিনি বলেন, আপনারা জানেন দেশে জঙ্গিবাদ দমন, অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব বদ্ধ পরিকর।

মোজাম্মেল হক জানান, আগামী ২৮ ডিসেম্বর র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ঠাকুরগাঁওয়ে এক ধর্মীয় সম্প্রীতি সমাবেশ করবেন। সেসময় কৃষ্ণ ঘোষকে র‍্যাব কতৃপক্ষের করে দেওয়া বাড়ি তিনি কৃষ্ণের হাতে হস্তান্তর করবেন।
এসময় অন্যান্যদের মাঝে সেখানে উপস্থিত ছিলেন,র‍্যাব-১৩’র মেজর আরমিন রাব্বি, র‍্যাব-১৩ সিপিসি-১ এর অধিনায়ক সোহেল রানা প্রিন্স, এএসপি সিদ্দিক আহমেদ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু জেলার সাংবাদিক ও র‍্যাব-১৩’র সদস্যবৃন্দ।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com