বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
ড. কামালের পদত্যাগ করা উচিত: ওবায়দুল কাদের

ড. কামালের পদত্যাগ করা উচিত: ওবায়দুল কাদের

ভিশন বাংলা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিইসির পদত্যাগ নয়, ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে ড. কামাল হোসেনের পদত্যাগ করা উচিত।বুধবার (২৬ ডিসেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রামের মিঞাবাজার লতিফুন্নেচ্ছা উচ্চবিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের একথা বলেন।

 ওবায়দুল কাদের বলেন, ড. কামাল হোসেন পুলিশকে বলেন জানোয়ার, সাংবাদিকদের বলেন খামোশ। এই আচরণ তো পাকিস্তানি। তার শ্বশুড়বাড়ি পাকিস্তান, তার মানসিকতা পাকিস্তানি। তাই তাকে পাকিস্তান ফিরে যাওয়া উচিত। বাংলাদেশের রাজনীতিতে তার কোনো জায়গা নেই। তিনি কামাল হোসেনকে উদ্দেশ করে বলেন, ‘যার পদত্যাগ চাইলেন, তার সঙ্গে কেন বৈঠক করতে গেলেন?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘নৌকা এবং জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও শান্তি রক্ষার সরকার। দেশে নৌকার বিকল্প হচ্ছে পেট্রোল বোমা, শিক্ষা প্রতিষ্ঠান পোড়ানো, বাস-ট্রাকে আগুন, মানুষ পুড়িয়ে মারা এবং গাছ কেঁটে সড়ক অবরোধ করা। জননেত্রী শেখ হাসিনার বিকল্প হচ্ছে— মানুষ হত্যা করা, চুরি, ডাকাতি, ধর্ষণসহ দেশে বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করা। তাই জনগণ ৩০ তারিখে নৌকায় ভোট দেবে।’

চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস ছোবহান ভূইয়া হাসানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন— কুমিল্লা ১১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও রেলপথমন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শাহজালাল মজুমদার, কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ।
উল্লেখ্য মঙ্গলবার (২৫ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার- সিইসি কে এম নূরুল হুদার পদত্যাগ দাবি করেন ড. কামাল হোসেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com