শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ঠাকুরগাঁও-১ আসনে সংখ্যালঘুদের ঘর-বাড়িতে আগুন দেয়াসহ নির্যাতনের অভিযোগে আ’লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও-১ আসনে সংখ্যালঘুদের ঘর-বাড়িতে আগুন দেয়াসহ নির্যাতনের অভিযোগে আ’লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি‍ঃ আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারো হিন্দু সম্প্রদায়েরর বাড়িতে আগুন ও নির্যাতন শুরু হয়েছে। স্বাধীনতা বিরোধীরা এসব কর্মকান্ড করছে; কারণ একটাই হিন্দু সম্প্রদায়কে ভয়ভীতি দেখানো যাতে তারা যেন ভোট প্রদান না করে। বুধবার দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের নৌকার প্রার্থী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

রমেশ চন্দ্র সেন বলেন, গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাতের আঁধারে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া শাহপাড়া গ্রামের কৃষ্ণ ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়। ২৩ ডিসেম্বর আখা নগর ইউনিয়নের মধ্য ঝাঁড়গাও গ্রামের যাত্রু বর্মনের খড়ের ঘরে আগুন দেওয়া হয়। গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আগুন দেওয়া হয় ও শুখান পুকুরী ইউনিয়নের চতুরভুজ মন্দিরের পাশে খড়েরগাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়কে ভয়ভীতি দেখানোর জন্যই স্বাধীনতা বিরোধীরা এসব কর্মকান্ড করছে। শুধু তাই নয়, তারা আমাদের আওয়ামীলীগের নির্বাচনী অফিসেও আগুন দিচ্ছে। আমরা চাই পুলিশ প্রশাসন এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার করবেন।

এসব ঘটনার কারণে হিন্দু সম্প্রদায়ের মানুষরা চরম অতঙ্কের মধ্যে রয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায় তাদের ভোট প্রদান করতে পারবেন কিনা এ নিয়ে অনিশ্চিতা দেখা দিয়েছে। এসময় হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের সহযোগিতা কামনা করেন রমেশ চন্দ্র সেন।

সংবাদ সম্মেলনের জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহা‍ঃ সাদেক কুরাইশী, সহ-সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন ও তাদের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে জেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানান জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো। সংবাদ সম্মেলনের জেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com