বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
খালেদা জিয়াসহ কারাবন্দিরা ভোট দিতে পারবেন না

খালেদা জিয়াসহ কারাবন্দিরা ভোট দিতে পারবেন না

স্টাফ রিপোর্টার‍ঃ এবারের সংসদ নির্বাচনেও কারাবন্দি ভোটাররা ভোট দিতে পারছেন না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারাগারে রয়েছেন তাঁরাও সংসদ নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী বৃহস্পতিবার রাতে বলেন, ‘কারাবন্দিদের জন্য ভোট দেওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি।’
জানা যায়, বর্তমানে কারাবন্দিদের সংখ্যা ৮০ হাজারের কাছাকাছি। এসব বন্দির বেশির ভাগই ভোটার।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, এর আগে সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনেও সময় নেই—এই অজুহাতে কারাবন্দিদের ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়নি।
জানা যায়, এবারের নির্বাচনে বিএনপির ১৫ জন প্রার্থী গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। নির্বাচনী প্রচার চালানোর সময় বা বাড়ি থেকে অথবা অন্য স্থান থেকে তাঁদের গ্রেফতার করা হয়। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে নাশকতার বিভিন্ন মামলা রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com