বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
বিএনপির জরুরি বৈঠক বিকালে

বিএনপির জরুরি বৈঠক বিকালে

নিউজ ডেস্কঃ নির্বাচন-পরবর্তী করণীয় নির্ধারণে আজ সোমবার বিকালে জরুরি বৈঠকে ডেকেছেন বিএনপির নীতিনির্ধারকরা। আজ সোমবার বিকাল ৪টায় গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এর পর হবে ২০-দলীয় জোটের বৈঠক। ইতোমধ্যেই অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে জোটটি। এমন পরিস্থিতিতে দল ও জোটের করণীয় চূড়ান্তে জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। এর আগে নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। তবে সে বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারিত হবে আজকের বৈঠকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com