শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
শিক্ষামন্ত্রী কেনো পদত্যাগ করতেন চান, কি বলেছেন প্রধানমন্ত্রী?

শিক্ষামন্ত্রী কেনো পদত্যাগ করতেন চান, কি বলেছেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার ক্যাবিনেট মিটিংয়ের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা হয় শিক্ষামন্ত্রীর। শিক্ষামন্ত্রী এ সময় জানান, তিনি পদত্যাগ করতে চান।

পদত্যাগ করতে চাওয়ার কারণ হিসেবে শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের দুর্নীতি, অনিয়ম, প্রশ্নফাঁস তিনি বন্ধ করতে পারছেন না। কেউ তাঁকে সহযোগিতা করছে না।

প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বারণ করে বলেন, তিনি বিষয়টি দেখছেন। শিক্ষামন্ত্রীকে পদত্যাগ না করে দায়িত্ব পালন অব্যাহত রাখতে বলেন প্রধানমন্ত্রী।

এর পরপরই প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ের যোগ দেন।

গত কয়েকদিন শিক্ষামন্ত্রণালয়ের জন্য ঘটনাবহুল ছিল। শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনসহ সম্প্রতি ঢাকা থেকে নিখোঁজ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে মোতালেব ছাড়ও আছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নাসির উদ্দিন এবং লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিন। মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, শিক্ষা মন্ত্রণালয়ে নানা দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোতালেব ও নাসিরকে গ্রেপ্তার করা হয়েছে। আর মতিন গ্রেপ্তার হয়েছেন জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে।

এর আগে রোববার সংবাদ সম্মেলনে কর্মচারী নিখোঁজের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com