বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা

সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা

ভিশন বাংলা ডেস্ক‍ঃ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছে একাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। এর ফলে টানা তৃতীয়বারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন নবনির্বাচিত সাংসদরা। শপথের পর সংসদ ভবনেই আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যদের বৈঠক বসে।

নবনির্বাচিত সাংসদদের শপথ অনুষ্ঠানের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক থেকে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে সংসদ নেতা হিসেবে নির্বাচনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০০৯ সালে নবম সংসদ, ২০১৪ সালে দশম সংসদের পর এবার টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলে শেখ হাসিনা। এর আগে ১৯৯৬ সালেও তিনি সংসদ নেতা ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com