বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
অবশেষে বিক্ষুব্ধ কৃষকেরা কেটে দিয়েছে খালের সেই বাঁধ

অবশেষে বিক্ষুব্ধ কৃষকেরা কেটে দিয়েছে খালের সেই বাঁধ

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার খালের সেই বাঁধ কেটে দিয়েছে বিক্ষুব্ধ কৃষকেরা। চলতি মৌসুমের বোরো আবাদ ব্যহত করে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন কাজের জন্য উপজেলার রাজিহার খালের মুখে বাঁধ দেয়ার কারনে রাজিহার ইউনিয়ন, বাকাল ও গৈলা ইউনিয়নের একটি অংশের কয়েক হাজার চাষীরা পানির অভাবে তাদের বোরো ক্ষেতে চাষাবাদ করতে পারছিল না। যারা জমিতে বোরো চারা রোপন করেছেন, তাদের রোপিত চারাও পানির অভাবে মরতে বসেছে। চাষিরা পানির জন্য উপজেলা প্রশাসনের কাছে প্রতিকার চেয়ে আসছিল। উপজেলা নির্বাহী কর্মকর্ত বিপুল চন্দ্র দাস বরিশাল জেলা প্রশাসক ও সওজ নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে উন্নয়ন কাজের ঠিকাদারকে বারবার বাঁধ কাটার তাগিদ দেয়ার পরেও তারা ওই বাঁধ অপসারণ না করায় গতকাল রবিবার দুপুরে ভুক্তভোগী বিক্ষুব্ধ চাষীরা একত্রিত হয়ে খালের বাঁধ কেটে দিয়েছে। বাঁধ কাটার মধ্যেই সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়, সওজ’র এসও আবু হানিফসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এর আগে বরিশাল কৃষি বিভাগের উপ-পরিচালক হরিদাস শিকারী শনিবার বাঁধ পরিদর্শন শেষে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে বাঁধ অপসারণ করার জন্য অনুরোধ করলেও সওজ কর্তপক্ষ বা ঠিকাদার বাঁধ অপসারণ না করায় চাষীরাই তাদের মরন ফাঁদ খালের বাঁধ কেটে দিয়েছে। এসময় নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস চাষীদের উদ্যেশ্যে বলেন, সরকারের সকল উন্নয়ন জনগনের জন্য। তাই সংশি¬ষ্ট কাজের জন্য পূঃনরায় বাঁধ দেয়ার প্রয়োজনে সাধারন জনগনের সমন্বয়ে আলোচনাক্রমে বাধ দেয়া।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com