রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো
‍এই শীতে হাত-পায়ের যত্ন

‍এই শীতে হাত-পায়ের যত্ন

ডেস্ক নিউজঃ শীতের আগমনে রুক্ষ হয়ে ওঠে আমাদের ত্বক। আর এর বড় প্রভাব পরে আমাদের হাত এবং পায়ের ওপর। হারিয়ে যায় নমনীয়তা। তাই হাত-পায়ের শুষ্কতা ও খসখসে ভাব দূর করার জন্য প্রয়োজন কিছু বাড়তি যত্নের। জেনে নিন এই শীতে হাত-পায়ের যত্ন সম্পর্কে-* রাতে ঘুমানোর আগে হাতে পায়ে ম্যাসাজ অয়েল মেখে সকালে ধুয়ে ফেলুন।
* শুষ্ক ত্বককে ব্যাকটেরিয়া আক্রমণ থেকে বাঁচাতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
* সমপরিমাণ চিনি অলিভ অয়েল কিংবা লেবুর রসের সঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন। ২ থেকে ৩ দিন পরপর এ মিশ্রণটি দিয়ে স্ক্রাব করুন।
* বাইরে থেকে এসে হালকা কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিটের জন্য হাত-পা ভিজিয়ে রাখুন। এরপর নরম ব্রাশে শ্যাম্পু লাগিয়ে হালকা করে ঘষে মরা চামড়া তুলে ফেলুন।
* পায়ের গোড়ালি ফাটা রোধ করতে রাতে ঘুমাতে যাওয়ার আগে পা ধুয়ে এক চামচ ভ্যাসলিনের সঙ্গে লেবুর রস মিশিয়ে ভালোভাবে গোড়ালি ও ফাটা জায়গায় লাগিয়ে নিন। এর পর মোজা পরে ঘুমিয়ে পরুন। সকালে উঠে ধুয়ে ফেলুন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com