রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো
যেসব অভ্যাস ভেঙে দেয় বিশ্বাস

যেসব অভ্যাস ভেঙে দেয় বিশ্বাস

ডেস্ক নিউজঃ সম্পর্কের ক্ষেত্রেই বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটি নষ্ট হলে সম্পর্ক হুমকির মুখে পড়ে। যারা নিয়মিত মিথ্যা বলে তাদের কেউই বিশ্বাস করে না। এ ছাড়া আরও কিছু অভ্যাস আছে যেগুলো বিশ্বাস ভেঙে দিতে পারে, ফলে নষ্ট হতে পারে সম্পর্ক।

গোপনে কাজ করা : সঙ্গীর গোপনে কোনো কাজ করবেন না। কোথাও ফোন কিংবা মেসেজ দিতে হলে তার সামনেই দেয়ার চেষ্টা করুন। এতে বিশ্বাস দৃঢ় হবে। যদি গোপনে কিছু করার চেষ্টা করেন, তা হলে বিশ্বাস ভাঙবে। তাই এসব বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করুন।

পরিকল্পনা নষ্ট করা : একটি সম্পর্কে প্রতিনিয়ত বিভিন্ন পরিকল্পনা হয়। যেমন- ঘুরতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, খেতে যাওয়া ইত্যাদি। বিশ্বাস টিকিয়ে রাখতে কখনই এসব পরিকল্পনা নষ্ট করা যাবে না। বিশেষ কারণে একটি পরিকল্পনার বাস্তবায়ন না-ই হতে পারে। তাই বলে প্রতিটি পরিকল্পনা যেন ভেস্তে না যায়। এমনটি হলে বিশ্বাস নিম্নমুখী হবে।ছাড় দেওয়ার মানসিকতা না থাকা : সবসময় অন্যের দৃষ্টিকোণ থেকে সব বিষয় বোঝার চেষ্টা করতে হয়। এতে বিশ্বাস গড়ে ওঠে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অন্যকে সুখী রাখার চেষ্টা করতে হবে। এ জন্য ছাড় দেয়ার মানসিকতা থাকা জরুরি। আর এমনটি করলে একজনের প্রতি আরেকজনের বিশ্বাস দৃঢ় হয়। এর বিপরীত হলেই বিশ্বাস ভাঙতে শুরু করে।নিজের ভুল বুঝতে না পারা : নিজের ভুল বুঝতে না পারা একটা বড় ধরনের সমস্যা। এটা কাটিয়ে উঠতে হবে। নিজের কোনো ভুল হলে তার জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করতে হবে এবং পরবর্তীতে এমন ভুল না হওয়ারও প্রতিশ্রুতি দিতে হবে। এর ব্যতিক্রম হলে বিশ্বাস ভাঙতে পারে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com