ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

ব্যাংক-বীমা

প্রয়াত অভিনেতা শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ করলো সন্ধানী লাইফ

জনপ্রিয় অভিনেতা মরহুম শামস ইবনে ওবায়েদ (শামস সুমন) এর মৃত্যুদাবির ২ লাখ টাকার চেক হস্তান্তর করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। সম্প্রতি চ্যানেল আই কর্তৃপক্ষ ও শামস ইবনে ওবায়েদ (শামস সুমন) এর স্ত্রীর নিকট এ চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সন্ধানী লাইফের চেয়ারম্যান মজিবুল ইসলাম, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার ও কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ এবং মরহুমের স্ত্রী সহ পরিবারের সদস্যগণ।

প্রয়াত অভিনেতা শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ করলো সন্ধানী লাইফ