৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করলো এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সম্মানিত বীমাগ্রাহক নেকবর আলীর মৃত্যুর পর তাঁর মনোনীত নমিনি স্ত্রী পলি আক্তারের কাছে ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বীমা দাবির চেকটি পলি আক্তারের হাতে তুলে দেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) মোঃ শাহ জামাল হাওলাদার।
কোম্পানি সূত্রে জানা যায়, বীমাগ্রাহক নেকবর আলীর পলিসির বিপরীতে মাত্র ৬০ হাজার টাকা জমা দেওয়ার পর তাঁর মৃত্যুর ঘটনায় পলিসির শর্ত অনুযায়ী নমিনি হিসেবে তাঁর স্ত্রী পলি আক্তার ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পাওয়ার অধিকারী হন। এরই ধারাবাহিকতায় যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দাবির অর্থের চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এইচ এম মিলন রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) মোহাম্মদ মোজাম্মেল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির এএমডি ও হেড অব আইটি কেএসএম হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোঃ আবু হাসান, কোম্পানি সেক্রেটারি ও হেড অব এইচআর মোঃ সালাহউদ্দীন এবং সিনিয়র ম্যানেজার (এইচআর) ও অতিরিক্ত দায়িত্বে ইনচার্জ, উন্নয়ন প্রশাসন, আনোয়ার পারভেজ।
চেক হস্তান্তরকালে কোম্পানির কর্মকর্তারা বলেন, বীমা শুধু সঞ্চয় বা বিনিয়োগের মাধ্যম নয়; এটি অনিশ্চিত সময়ে পরিবারকে আর্থিক নিরাপত্তা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। গ্রাহকের প্রতিশ্রুত আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সময়মতো ও যথাযথভাবে বীমা দাবি পরিশোধের ওপর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গুরুত্ব দিয়ে থাকে।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়, গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দেশের বীমা খাতে আস্থাশীল ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য।
