সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
শীতের প্রকোপে ঠাকুরগাঁওয়ে ৬ শিশুর মৃত্যু!

শীতের প্রকোপে ঠাকুরগাঁওয়ে ৬ শিশুর মৃত্যু!

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি‍ঃ শীতের প্রকোপে গত কয়েকদিনে তিন নবজাতকসহ ছয় শিশুর মৃত্যু হয়েছে ঠাকুরগাঁওয়ে। ডায়রিয়া ও নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় দুই শতাধিক শিশু, হাসপাতালের শিশু ওয়ার্ডে বাড়ছে রোগীর সংখ্যা। ওয়ার্ডের ১৮টি বেডের বিপরীতে সেখানে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে প্রায় দুই শতাধিক শিশু। শীতের প্রকোপ বাড়ায় জেলাসহ জেলার বাহিরের বিভিন্ন এলাকা থেকে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত এসব শিশুদের নিয়ে আসছেন তাদের স্বজনরা। হাসপাতালে শিশু ওয়ার্ডে বেড সংখ্যা মাত্র ১৮ টি। অথচ ধারণ ক্ষমতার চেয়ে ১০ গুণ বেশি রোগী ভর্তি থাকায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। এমন অবস্থায় কোন শিশু যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) সুব্রত সেন জানান, কোন শিশু যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য ডাক্তার-নার্স সবাই কাজ করে যাচ্ছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সু-চিকিৎসা পাচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com