সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে খাবারের সাথে নেশাদ্রব্য মিশিয়ে একই পরিবারের সাতজনকে অচেতন করে তিনলাখ টাকা চুরি

ঠাকুরগাঁওয়ে খাবারের সাথে নেশাদ্রব্য মিশিয়ে একই পরিবারের সাতজনকে অচেতন করে তিনলাখ টাকা চুরি

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে খাবারের সাথে নেশাদ্রব্য মিশিয়ে একই পরিবারের সাতজনকে অচেতন করে তিনলাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি ভাটা গ্রামে এই ঘটনা ঘটে।

বাড়ির মালিক মুসলিম আলি জানান, রবিবার রাতে খাবারের লবনের সাথে কে বা কারা নেশাদ্রব্য মিশিয়ে দেয় । রাতে ওই খাবার খেয়ে তারা ঘুমিয়ে পরলে সবাই অচেতন হয়ে যায়। এই সুযোগে তার বাড়িতে মেঝে খুড়ে চোর ঘরে প্রবেশ করে প্রায় নগদ তিন লাখ টাকা চুরি করে নিয়ে যায়। সোমবার সকালে প্রতিবেশিরা বাসায় খোঁজ নিতে আসলে চুরির ঘটনা তারা অবগত হন। পরে দুপুরে তিনি বাদে পরিবারের সকলে আলুভর্তা ভাত খাওয়া করলে আবারো সবাই অজ্ঞান হয়ে যায়। প্রতিবেশিদের সহযোগীতায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: ফারহানা রহমান মিতু জানান, খাদ্যদ্রব্যের সাথে নেশাদ্রব্য মেশানো ছিলো। এই কারণে সকলে অজ্ঞান হয়ে পড়ে। আশংকার কোন কারণ নেই, বর্তমানে তারা সকলেই সুস্থ রয়েছেন। ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com