সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
নির্বাচনে নাশকতাকারী যে দলেরই হোক কঠোর ব্যবস্থা : নীলফামারীতে র‌্যাব অধিনায়ক

নির্বাচনে নাশকতাকারী যে দলেরই হোক কঠোর ব্যবস্থা : নীলফামারীতে র‌্যাব অধিনায়ক

মোঃ ইব্রাহিম আলী সুজন, নীলফামারী প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা নির্বাচনে কেউ নাশকতার চেষ্টা করলে সে দলেরই হোক না কেন
কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন র‌্যাব-১৩’র অধিনায়ক
অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বিপিএম(বার), পিপিএম। শনিবার (৯ মার্চ)
র‌্যাব-১৩’র নীলফামারী ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২(সিপিসি-২) ক্যাম্পে
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সংবাদ সম্মেলনে
তিনি এ কথা জানান। র‌্যাব কর্মকর্তা বলেন, কেউ যদি ভোট নস্যাৎ করার
চেষ্টা করে কিংবা নাশকতা করার চেষ্টা করে কিংবা জাল ভোট দেওয়ার চেষ্টা
করে, সে ব্যক্তি যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর
ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, সহিসংতা মোকাবেলায় ভোটের আগে ও পরের
দু’দিন পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করবে বাহিনীর সদস্যরা। উৎসব মুখর
পরিবেশে একজন ভোটার যাতে নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করে বাড়ি ফিরতে
পারে সেটি নিশ্চিত করতে চাই আমরা। এ সময় আরও উপস্থিত ছিলেন র‌্যাব-১৩
উপ-অধিনায়ক মেজর আরমীন রাব্বি, নীলফামারী ক্যাম্প অধিনায়ক মেজর এটিএম
নাজমুল হুদা, সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব, সহকারী পুলিশ সুপার
আহসান, সহকারী পুলিশ সুপার সিদ্দিক প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com