সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
মাত্র ১৫ হাজার টাকার জন্য আটকে গেছে ঠাকুরগাঁওয়ের এক অসহায় নারীর চিকিৎসা!

মাত্র ১৫ হাজার টাকার জন্য আটকে গেছে ঠাকুরগাঁওয়ের এক অসহায় নারীর চিকিৎসা!

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি: মাত্র ১৫ হাজার (সব কিছু মিলে) টাকা জোগার করতে না পারায় অপারেশন হচ্ছে না রোকসানা নামে ২৫ বছর বয়সী এক অসহায় নারীর।তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ৩নং আকচা ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামের মৃত দবিরুল ইসলামের মেয়ে।
তার স্বামীর নাম মিঠু। তিনি দিনমজুর।তিন দিন আগে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠলে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক শুভেন্দুকে
দেখানো হয়। তিনি অপারেশনের কথা জানিয়ে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।কিন্তু সেখানে অপারেশনের জন্য প্রায় একমাস অপেক্ষা করতে হবে জানার পর রোকসানাকে শহরের মাম ক্লিনিকে ভর্তি করানো হয়। স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তাকে ওষুধের ব্যবস্থা করে দেয়া হয়েছে। তিনদিন ধরে একমাত্র শিশু সন্তানকে নিয়ে ক্লিনিকে ভর্তি থাকলেও এখনও টাকা জোগার না হওয়ায় অপারেশন হচ্ছে না রোকসানার
রোকসানার পরিবার উপায় না পেয়ে সমাজের হৃদয়বান মানুষগুলোর সহায়তা কামনা করেছেন।সাহায্যের জন্য যোগাযোগ করা যাবে তার চাচার ০১৭৯৬৭৩২৬৬৯ নম্বরে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com