সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে জাতির পিতার জন্মবার্ষিকি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে জাতির পিতার জন্মবার্ষিকি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকি ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্তর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় সরকারি কর্মকতা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনাদর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মনিরা জেসমিন মিষ্টির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বদরুদ্বোজা বদর উপস্থিত ছিলেন। আলোচনা ও পুরস্কার বিতরন শেষে শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com