সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
আগৈলঝাড়ায় খাল দখল করে ভবন নিমার্নের অপরাধে ভবন সিলগালা করে মালিককে ৭ দিনের জেল

আগৈলঝাড়ায় খাল দখল করে ভবন নিমার্নের অপরাধে ভবন সিলগালা করে মালিককে ৭ দিনের জেল

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি‍ঃ বরিশালের আগৈলঝাড়ায় অবৈধ ভাবে খাল দখল করে পাকা ভবন নিমার্নের অপরাধে ওই ভবনের কাজ বন্ধ করে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। অবৈধ পাকা ভবন নির্মান করার অপরাধে ভবন মালিককে ৭ দিনের বিনাশ্রম জেল দিয়েছে আদালত। জানা গেছে, উপজেলা সদর বাজারে সরকারী খালের দক্ষিণ পাড়ে ব্রীজের পূর্ব পাশে গৌরনদী উপজেলার টরকী সুন্দরদী গ্রামের মৃত নাজিম উদ্দিন সরদারের ছেলে মোবারক সরদার অবৈধ ভাবে সরকারী খাল দখল করে পাকা ভবন নির্মান করছিল। খাল দখল করে পাকা ভবন নির্মানের খবর পেয়ে শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল চন্দ্র দাস ঘটনাস্থলে গিয়ে দোকানে নির্মান কাজ বন্ধসহ লাল নিসানা টানিয়ে দেয় ভ্রাম্যমান আদালত। এ সময় ভবন নির্মান করার অপরাধে ভবন মালিক মোবারক সরদারকে বিনাশ্রম ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক। শনিবার সকালে মোবারক সরদারকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com