সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
মাধবপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের বরণ

মাধবপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের বরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বরণ করে নেওয়া হয়েছে। বুধবার দুপুরে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে’র সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান এসএফএম শাহজাহান, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াশিম মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আক্তার হেলেনকে বরণ করা হয়। বরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা সুলায়মান মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান, খাদ্য কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল ইসলাম, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন, মিজানুর রহমান, যুবলীগ নেতা একরামুল আলম লেবু প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com