মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
সৈয়দপুরে বিইউএফজির উদ্যোগে বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা

সৈয়দপুরে বিইউএফজির উদ্যোগে বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা

সোহেল রানা (সৈয়দপুর): নীলফামারীর সৈয়দপুরে ০৩ নং বাঙ্গালীপুর ইউনিয়ন ফেসবুক গ্রুপ (বিইউএফজি) এর উদ্যোগে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ২৫ ই এপ্রিল বৃহস্পতিবার। এ আলোচনা সভায় ০৩ নং বাঙ্গালীপুর ইউনিয়ন ফেসবুক গ্রুপের পক্ষ থেকে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী প্রোনেবেশ চন্দ্র বাগচী (দুলাল বাবু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহীনা আক্তার, সিনিয়র শিক্ষক আব্দুল আউয়াল, সেফটি জোনের সাধারণ সম্পাদক বিপ্লব।

আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন ০৩ নং বাঙ্গালীপুর ইউনিয়ন ফেসবুক গ্রুপের সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক কামরুল, কোষাধ্যক্ষ মাহাবুল আলম সহ আরো অনেকে।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক ও বাল্যবিবাহের প্রতিকার তুলে ধরে বলেন, ‘এখনই সময় সমাজে মহামারী আকার ধারণ করা মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে অবস্থান নেওয়ার। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনমত সৃষ্টি করে সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহ নির্মূল করতে হবে।

এসময় আয়োজিত মৌখিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঙ্গালীপুর ইউনিয়ন ফেসবুক গ্রুপের সাংগঠনিক সম্পাদক হাসান শেখ। বাল্যবিবাহ নিয়ে কবিতা আবৃত্তি করেন সংগঠনটির কার্যকরী সদস্য জোসনা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আল আমিন, রহমতুল্লাহ, রসিদ, মিরাজ, মামুন, মশিউর, এফ এ সুমন, মরীয়ম, রজনী ও সিন্থিয়া।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com