শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
জলবায়ু পরিবর্তনে বিশ্বে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনে বিশ্বে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ফলে বিশ্বে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

মঙ্গলবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের চলমান অধিবেশনে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি) বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম ঘোষণার পর থেকে বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দিয়ে তা মোকাবিলায় পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন অংশীজনের অংশগ্রহণের মাধ্যমে অভিযোজন ও স্বল্প কার্বন নির্গমনের (এলসিডি) জন্য বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা (বিসিসিএসপি) প্রণয়ন করা হয়েছে।

মন্ত্রী বলেন, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনিইপি) সহায়তায় ‘জাতীয় টেকসই উন্নয়ন কৌশল’ (এনএসডিএস) প্রণয়ন করা হয়েছে। পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনাকে অন্যতম কৌশলগত অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিস্তৃত কর্মপ্রক্রিয়া সুস্পষ্ট করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com